বিএসএফ এর ২৪ নম্বর ব্যাটালিয়ানের সবদলপুর বিওপি-র জাওয়ানেরা বৃহস্পিবার ভোররাতে উদ্ধার করে ৬৭০ বোতল ফেন্সিডিল কাফসিরাপ। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
জানাজায়, বৃহস্পিবার ভোররাতে বিএসএফ এর ২৪ নম্বর ব্যাটালিয়ানের সবদলপুর বিওপি-র জাওয়ানেরা সীমান্ত এলাকায় কর্মরত ছিলেন। সেই সময় একটি প্ল্যাস্টিক বস্তা থেকে তারা উদ্ধার করে ৬৭০ বোতল ফেন্সিডিল। যার বাজারমূল্য আনুমানিক লক্ষাধিক টাকা। বাংলাদেশে পাচার করার উদ্দেশে নিয়ে যাওয়ার আগেই তা উদ্ধার করে জাওয়ানেরা। উদ্ধার হওয়া ফেন্সিডিল কাফসিরাপগুলি বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ এর ২৪ নম্বর ব্যাটালিয়ানের জাওয়ানেরা।
মালদা